অনিবন্ধিত ৬৫ হাজার নৌযান নিবন্ধনের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত অনিবন্ধিত নৌযান নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সামুদ্রিক মৎস্য দপ্তর। বর্তমানে দেশে নিবন্ধিত নৌযানের মধ্যে বাণিজ্যিক ট্রলার ২৩১টি ও যান্ত্রিক নৌযান রয়েছে ২৮ হাজার ৫০০টি। আরও প্রায় অনিবন্ধিত ৬৫ হাজার নৌযান নিবন্ধন করা যাবে বলে জানা গেছে। এসব নৌযান ১৪টি উপকূলীয় জেলা এবং ৬৭টি উপজেলার নদী ও সাগরে চলাচল করে। এই বাইরে রয়েছে আর্টিশনাল নৌযান, যেগুলোর নিবন্ধন নেই।

সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. জিল্লুর রহমান জানান, সাগরে মাছ ধরায় শৃঙ্খলা ফেরাতে আর্টিশনাল নৌযানগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে। পরে প্রতি বছর তা নবায়ন করতে হবে। শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সাগরে অবৈধ কোনও নৌযান মাছ ধরতে যেতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধভাড়া না দিয়ে কার্যালয় দখল, নুরদের বিরুদ্ধে ভবন মালিকের মামলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার এসবার ব্যাংক