প্রখ্যাত শিক্ষাবিদ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম হোম ইকোনমিকস কলেজ, আর্টস কলেজ, সাতকানিয়া কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ শামসুন্নাহার আলী আর নেই। গতকাল শনিবার দুপুর দেড়টা নাগাদ তিনি ঢাকায় মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। এ লক্ষ্যে তিনি ‘ঘাসফুল’, ‘আশান্নিতা’, ‘মা ও শিশু’ এবং ‘রোটারি ইন্টারন্যাশনাল’–এর সঙ্গে যুক্ত থেকে কাজ করে গেছেন।
তার জানাজার নামাজ আজ রোববার (১২ জুলাই) বাদ জোহর ঢাকার উত্তরা সেক্টর–৭ জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।











