উত্তর কাট্টলী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের রজত জয়ন্তী ও ২ দিনব্যাপী বৈশাখী উৎসব কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল গুণীজন সবংর্ধনা, সনদপ্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান। কর্মসূচির ২য় দিবসে লিংকন দাশ মঞ্চে পুরস্কার প্রদান অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমীন শামসুজ্জামান। উপদেষ্টা যামিনী দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, মোস্তফা–হাকিম কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, মো. ফরিদ উদ্দিন,আব্বাস রসিদ, সামসুল আলম, অধ্যক্ষ আবুল কাসেম, অধ্যক্ষ দোলন চক্রবর্তী। বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব জুয়েল শীল, ডা. কিশোর আচার্য্য। ধন্যবাদ জ্ঞাপন করেন টুনটু দাশ বিজয়। রঞ্জন দাশ ও পূর্ণা দাশের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, কুতব উদ্দিন, মো. ফরিদ, সাইফুদ্দিন সাকি, শাহাদাত হোসেন, সুভাষ ভট্টাচার্য্য, সবিতা বিশ্বাস, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সমু, মো.নাজিমুদ্দিন,মিনহাজ উদ্দিন সানি,কবির মিয়া,আনসারুল ইসলাম, দিদার, নুরুদ্দিন, মো. রাশেদ মো. আকতার, মো হারুন প্রমুখ। অনুষ্ঠানে প্রাবন্ধিক কেশব জিপসী এবং ডা. রতন কুমার দেবনাথকে মরনত্তোর সম্মাননা প্রদান করা হয়। জাতীয় নতুন কুড়িঁর দেশ সেরা ২য় তুষ্মি দাশকেও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন অদিতি শুধু একটি সঙ্গীত প্রতিষ্ঠান নয় এটি শিক্ষা সংস্কৃতি ও সৃজনশীল মেধা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকায় সাংস্কৃতিক চর্চ্চা বৃদ্ধির কারণে এলাকা মাদক, জুয়া সহ সকল অপকর্মরোধে ভূমিকা রাখে। শেষে অংশগ্রহনকারীদের শিক্ষার্থীদের মাঝে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












