৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রাউজান ক্লাব

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষায় ‘গোল্ডেন জিপিএ–৫’ অর্জনকারী ৯ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে রাউজান ক্লাব। গত বৃহস্পতিবার নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হাসান, সরকারী মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নু ক ম আকবর হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ–পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবদুল মান্নান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গহিরা কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন চৌধুরী। এছাড়া ক্লাবের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ৯ জন ছাত্র–ছাত্রীকে বিশেষ ক্রেস্ট এবং সম্মাননা সার্টিফিকেট উপহার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পরিত্যক্ত বিদেশি পিস্তল, গুলি ও মদ জব্দ
পরবর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি এনামুল হক