৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ মায়ের ফুফা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় সাত বছরের এক শিশু নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল হাকিম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল হাকিম উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গল কোদালা, জয়নগর পাড়া এলাকার মো. মনির আহম্মদের ছেলে। সম্পর্কে তিনি শিশুটির নানা (মায়ের ফুফা)। শিশুটির নানীর করা মামলায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসাফের শিরোপা পুনরুদ্ধার করাই বাংলাদেশের লক্ষ্য
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ফাঁকা বাড়িতে দরজা ভেঙে চুরি