৭ নভেম্বর ঐক্য ও স্বাধীনতা রক্ষার এক অনন্য প্রেরণা

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় পালনের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ জেলা বিএনপি। এ উপলক্ষে গতকাল বুধবার নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, ১৯৭৫–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় সংকট এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐতিহাসিক ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় ঐক্য এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার চেতনা এই দিনের ঐতিহাসিক তাৎপর্যকে আরও গভীর করেছে। ৭ নভেম্বর কেবল অতীতের একটি স্মরণীয় দিন নয়, বরং জাতীয় আত্মমর্যাদা, ঐক্য ও স্বাধীনতা রক্ষার এক অনন্য প্রেরণা। সভায় জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, জাতীয়তাবাদী দর্শন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, জাগির আহমদ, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহিম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তফিজুর রহমান, দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, গোলাম ইব্রাহিম খলিল, গোলাম রসুল মোস্তাক, আব্দুল মইয়ুম চৌধুরী ছোটন, আবু আহমদ, সাইফুল করিম, গাজী ফোরকান, আব্দুল করিম, আব্দুস সবুর, ইসমাইল বিন মনির, আজীম উদ্দিন, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
পরবর্তী নিবন্ধশ্রমিক ফেডারেশন মহানগর কমিটির আলোচনা সভা