৭ দফা দাবি আদায়ে রাঙ্গুনিয়ায় দলিল লেখক সমিতির মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

৭ দফা দাবি আদায় এবং পেশাগত অধিকার রক্ষার দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলিল লেখক সমিতি রাঙ্গুনিয়া শাখা। গতকাল সোমবার গোচরা বাজার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি ইউনুচ মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহাবুল উল আলম শুকুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিবু চক্রবর্ত্তী ও ইলিয়াস কবির। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দেশের দলিল লেখকদের পেশাচ্যুত করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা বলেন, দলিল প্রতি সম্মানী ভাতা সর্বনিম্ন ৫০০০ টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না এবং দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবৃন্ত ললিতকলা একাডেমীর বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধএসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও হলেন খন্দকার ইশতিয়াক