১৮ এজেন্ডা নিয়ে আজ সভায় বসছে বিসিবি

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৪:৪৪ পূর্বাহ্ণ

তামিম ইকবালের অধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৃতীয় সভায় বসতে যাচ্ছে। আজ বুধবার বিকেল ৪টায় মিরপুরে শুরু হবে এই বৈঠক। যদিও বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে দেশে নেই, তবে তাদের অনলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে। আজকের বোর্ড সভায় ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছেু বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটি, নারী ক্রিকেটারদের চুক্তি, ৮ বিভাগের নারী কোচ নিয়োগের মতো বিষয়। এ ছাড়া গ্রাউন্ডস, ফ্যাসিলিটিজ, মেডিকেল বিভাগ নিয়েও থাকছে আলোচনা। বড় আলাপ হতে পারে পূর্বাচল স্টেডিয়ামের কাজ শুরুর বিষয়ে। সাবেক আম্পায়ার সাইমন টোফেলও থাকছেন বিসিবির এজেন্ডায়। এর বাইরে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক ও কোচ নিয়োগ, বিপিএল ইস্যু বিবেচনায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার
পরবর্তী নিবন্ধঅগ্রগামী প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন জীবন একাদশ