১৭ জনকে কামড়ে পাকড়াও হলো বানর

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৮ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে টানা কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালিয়ে ১৭ জন মানুষকে কামড়ে আহত করেছে একটি বুনো বানর। গত বৃহস্পতিবার অবশেষে বানরটিকে আটক করে খাঁচাবন্দি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের। স্থানীয় পুলিশ প্রধান জানান, দেশটির রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা, পুলিশ, সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ দল বানরটির সম্ভাব্য আস্তানায় তিনটি ফাঁদ পেতেছিল। এর মধ্যে ইন্দ্রগিরি হিলির তেমবিলাহান শহরের একটি ফাঁদে বিশাল আকারের পুরুষ মুখপোড়া বানরটি ধরা পড়ে। ইন্দোনেশিয়ার গণমাধ্যম ‘দ্য জাকার্তা পোস্ট’এর তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে দীর্ঘলেজি একদল ম্যাকাক বানরের লোকালয়ে উপদ্রব শুরু হয়। রাস্তাঘাটে ও বাসাবাড়িতে ঢুকে তারা শিশু ও বৃদ্ধসহ ১৭ জন বাসিন্দাকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে, যাদের অনেকেরই সেলাইয়ের প্রয়োজন পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানি মিত্রদের আসন্ন দ্বিমুখী হামলার আশঙ্কায় সৌদি আরব
পরবর্তী নিবন্ধশিশুদের ক্ষতির দায়ে যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা