১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থী নিয়ে শুরু আইটি ফেয়ার

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু হয়েছে। এবারের আইসিটি ফেয়ারে মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি প্রফেসর ড. রুদ্র প্রতাপ দেব নাথ। বিশেষ অতিথি ছিলেন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চমেক হাসপাতালের ডা. সিরাজুল মুনির অহী, ব্রাদার প্রশান্ত ইগনেশিয়াস কস্তা, ব্রাদার জোয়াকিম রতন গোমেজ, ব্রাদার সুমন জোসেফ কস্তা ও ব্রাদার প্রত্যয় ভিনসেন্ট রোজারিও। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। অতিথিরা প্রাযুক্তিক বিশ্বে প্রযুক্তির অসীম সম্ভাবনা ও ইতিবাচক প্রয়োগ, কর্মক্ষেত্রে এআই এর দাপট, নিউরোসার্জারিতে এআই এর ব্যবহার ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে সম্পৃক্ত হবার জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাক্রেডিটেশন অর্জনে পিছিয়ে থাকা মানে আমাদের অস্তিত্বের সংকটে পড়া
পরবর্তী নিবন্ধদেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার