নগরীর চকবাজার থানাধীন ফোর স্টার হোটেল থেকে মোস্তাক আহমদের (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মোস্তাক হোটেলে আত্মহত্যা করে বলে জানায় চকবাজার থানা পুলিশ। নিহত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ওয়ার্ড যুবলীগ সভাপতি। তিনি বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের মুক্তার আহমদের ছেলে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চকবাজারের ফোর স্টার হোটেল থেকে মোস্তাক আহমেদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মোস্তাক আহমদ বাবার অপারেশন করাতে ৬ মার্চ স্ত্রী সহ চট্টগ্রামে আসেন। বুধবার সকালে স্ত্রীকে নাশতা আনতে পাঠান। তার স্ত্রী ফিরে এসে দেখেন হোটেল কক্ষের নদরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে স্ত্রী জেসমিন আক্তার ৯৯৯ এ কল দেন। পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোস্তাক আহমদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।










