বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার মৈত্রী ভবনস্থ মিলনায়তনে বিভিন্ন খাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪টি অসচ্ছল পরিবারের কন্যা বিবাহ সহায়তা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন রোগী ও অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে যাওয়া ২টি পরিবারের মাঝে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দুলাল কান্তি মজুমদার, শ্যামল কুমার পালিত, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, আশুতোষ সরকার, বিশ্বজিৎ পালিত, জ্যোর্তিময় চৌধুরী কাজল, তন্ময় সেনগুপ্ত, সুভাষ দাশ, অজিত কুমার দাশ, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, অমিত কুমার হোড় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













