হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার জেলে ফেরত পাঠানো হলো ইমরান খানকে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘মেডিক্যালি ফিট‘ ঘোষণা করেছেন চিকিৎসকরা। গতকাল শুক্রবার ভোররাতে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ইমরানের স্বাস্থ্য পরীক্ষার খবর গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিটি
শেষ হওয়ার পর, ২১শে আগস্ট সকালে আনুমানিক ভোর ৫টার দিকে তাকে আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। মন্ত্রী তার পোস্টে ইমরান বা শিফা। ইন্টারন্যাশনাল হাসপাতালের নাম উল্লেখ করেননি। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের জারি করা
আদেশ মেনে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে আনা হয় । শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল ইসলামাদের সেক্টর এইচ ৮–এ– অবস্থিত, যেখানে বেশ কয়েকটি হওয়ার কয়েক ঘণ্টা পর এই শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি দপ্তর রয়েছে। পাকিস্তানের দৈনিক ডন জানায়, হাসপাতালের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভবনটির নিরাপত্তা নিরীক্ষার পর হাসপাতালের দিকে যাওয়ার রাস্তাগুলোতে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং চতুরের ভেতরে ও বাইরে প্রায় ৮০০ কর্মী মোতায়েন করা হয়। ইসলামাবাদ পুলিশের জারি করা নিরাপত্তা আদেশটি দেখতে পেয়েছে ডন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চারটি উদ্দেশ্য সাধনের দায়িত্ব দেওয়া হয়েছিল—নাগরিকদের জীবন, সম্পত্তি ও মর্যাদা রক্ষা করা; সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখা। ইসলামাবাদ পুলিশ প্রধান সৈয়দ আলি নাসির রিজভিও প্রস্তুতি তদারকি করতে দুইবার হাসপাতাল পরিদর্শন করেন।












