হযরত শামসুল উলামা মৌলবী নাদের আলী শাহ (রা.) এর বার্ষিক ওরশ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক আজিমুশশান নুরানি মাহফিল আগামী ১৫ অক্টোবর দক্ষিণ মধ্যম হালিশহর শেখ হাজী আব্দুল আলী মালুম বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ মাহফিলে তশরীফ আনবেন মাওলানা আবু বকর সিদ্দিক আনুআরি। অন্যানদের মধ্যে আরও উপস্থিত থাকবেন প্রধান পৃষ্ঠপোষক এম ইউ এম আবুল হোসেন, আবু তৈয়ব। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন শাহজাহান শরীফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ৩৮নং ওয়ার্ডের সমাজসেবক মোহাম্মদ হানিফ সওদাগর রেজবী, দিল মোহাম্মদ চৌধুরী (কোকন), শওকত আকবার, রুস্তম আলী, আলমগীর পারবেজ, খুরশেদ আলম চৌধুরী, মোহাম্মদ ফোরখান, মোরশেদ আহমেদ, আব্দুল মান্নান জুয়েল, হাজী মোহাম্মদ মিজানুর রহমান দীপু, হাজী নেজাম উদ্দিন, মঈনউদ্দীন পিঙ্কু, ডাক্তার ইমরান বিন শওকত, এস এম আকরাম উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানসূচিতে রয়েছে–বাদে জোহর খতমে কুরআন ও খাজেগান। বাদে এশা মিলাদ ও তাবারুক বিতরণ। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মৌলবী নাদের আলী (রা🙂 এর ৫ম আওলাদ এমডি মহসিন মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।












