নগরের হালিশহর থানার আই ব্লক থেকে নগদ টাকাসহ ১৫ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আই ব্লকের সবুজবাগ জসিমের গ্যারেজ সংলগ্ন তাহেরের টিনশেড ভাড়া ঘরের ভিতরে তল্লাশি চালিয়ে জুয়াড়িদের আটক করা হয় । তাদের কাছ থেকে তিনটি তাসের বান্ডেল ও জুয়া খেলার আসর থেকে নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।














