প্রকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সাড়ে তিন হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন শুক্রবার ভোর ৫টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন অংশ এবং রাউজান সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি অবৈধ ঘেরাজাল প্রায় সাড়ে তিন হাজার মিটার ঘেরা জাল জব্দ করেন। এ সময় আইডিএফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ইউএনও এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।














