হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

| বুধবার , ১০ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪৯ ধরনের হার্টের রিং বা করোনারি স্টেন্টের দাম কমানো হয়েছে। চূড়ান্ত মূল্যতালিকায় আমদানি করা বিভিন্ন মডেলের হার্টের রিংয়ের দাম সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতেও এক দফা দাম কমানো হয়েছিল। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এগুলোর পুনর্নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য চূড়ান্ত করে তা মেনে চলতে বলেছে। আদেশের কপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও পাঠিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

নতুন তালিকায় ‘সিলিন কাভার্ড স্টেন্ট’ বা রিংয়ের দাম ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা।

এছাড়া ‘ম্যাগমা র‌্যাপামাইসিন’ রিংয়ের দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। সিআরই৮ রিংয়ের দাম ৫৬ হাজার টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা মনছুরুল আলম
পরবর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান কাল