হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা ফারহান আলী ওয়াহিদের প্রাকমৌসুম প্রস্তুতি ম্যাচে অভিষেক হয়ে গেল। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমেও খেলার দ্বারপ্রান্তে এই স্ট্রাইকার। গত শনিবার নরউইচের বিপক্ষে ৪৬ মিনিটে বদলি নামার সুবাদে ফুলহ্যামের জার্সিতে ফারহানের অভিষেক হয়। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, ফুলহ্যামও ম্যাচ হেরেছে ২০ গোলে। তবে তার একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় বলে ক্লাবটির ওয়েবসাইটে রয়েছে। এর আগে ২০২৫২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টুতে রীতিমতো নজরকাড়া ফর্ম দেখিয়েছেন ফারহান। যার সুবাদে নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পান, মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও তার জায়গা হয়েছে। বাঁ প্রান্তের উইংয়ে তার কাট শট, গতিময় ফুটবল ও ভয়ডরহীন পারফরম্যান্স ইতোমধ্যে পরিচিতি পেয়েছে সেখানকার ফুটবলে। ফারহানের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবামা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহ্যামে পাড়ি জমান। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করেছে গত মে মাসে। ওই সময় আসন্ন সেপ্টেম্বরের উইন্ডোতে ফারহানকে পেতে তার পাসপোর্টের কার্যক্রম চালুর কথা জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এমনকি তারা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও ফারহানকে বিবেচনা করার কথা ভাবছে।

পূর্ববর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে আজ বাংলাদেশ ইমার্জিং দল
পরবর্তী নিবন্ধজাফনা কিংসের তৃতীয় জয়ে অবদান হৃদয় ও সাকিবের