হাটহাজারীর ২নং ধলই ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ (১৩) ধারায় চেয়ারম্যান পদটি আইনের ৩৫() () ধারা অনুযায়ী পদটি শূন্য ঘোষণা করা হয়েছে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরের বিরুদ্ধে ইউপির ১০ সদস্যদের আনীত অনাস্থা ও ৬টি অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ার কারণে পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

গত বুধবার মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কয়েকটি দপ্তরে দেওয়া হয়েছে। অনুলিপির কপি জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে পৌঁছেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবুল মনসুরের বিরুদ্ধে পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাবের সাথে আনীত অভিযোগ গঠিত কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে। পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করায় চেয়ারম্যান কর্তৃক জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না। অবিলম্বে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপির ১০ সদস্যের অনাস্থা ও নানা অভিযোগের প্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখন রঞ্জন রায়ের দিবস ভাবনা ও বিস্তৃতি
পরবর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ