আল–আমিন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ দুপুর ২টা থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হতে যাচ্ছে।
মাহফিলের তিনদিনে প্রধান অতিথি থাকবেন, হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী ও সিলেটের আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক। প্রধান মুফাসির থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনাইদ আল–হাবীব ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
প্রধান আলোচক থাকবেন, মাওলানা মাহফুজুল হক, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী ও মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।














