আন্তঃসীমান্ত রেল যোগাযোগসহ ৩ প্রকল্প উদ্বোধন করবেন হাসিনা-মোদী আজ

| বুধবার , ১ নভেম্বর, ২০২৩ at ৬:৩১ পূর্বাহ্ণ

গুরুত্বপূর্ণ একটি রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে আন্তঃসীমান্ত যোগাযোগের এক নতুন মাইলফলকে পৌঁছাচ্ছে বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেলস্টেশন পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এই রেলসংযোগ ভারতের উত্তরপূর্বাঞ্চলকে রেলপথে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করবেন। আখাউড়াআগরতলা রেলপথের পাশাপাশি ভারতীয় লাইন অব ক্রেডিটের আওতায় আরো দুটি প্রকল্পের উদ্বোধন হবে এ অনুষ্ঠানে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আজ থেকে তাফসীর মাহফিল শুরু