হাটহাজারী বাজারস্থ শ্রীশ্রী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দিরের সেবক সমিতির ত্রি–বার্ষিক সম্মেলন পরিচালনা পরিষদের সভাপতি বিজয় কুমার বণিকের সভাপতিত্বে গত ২৬ জুন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিগত কার্যকালীন সময়ের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক উদয় সেন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন স্বপন কুমার চৌধুরী। সভায় আগামী তিন বছর কর্মকালীন সময়ের জন্য নতুন কমিটি গঠনকল্পে ৫ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করার মধ্যদিয়ে ১ম অধিবেশন শেষ হয়। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অঞ্জন কান্তি দাশ। পরিষদের ত্রি–বার্ষিক কমিটি গঠনের রূপরেখা ও কর্ম প্রণালী সম্পর্কে বক্তব্য রাখেন সহকারি কমিশনার প্রদীপ সাহা, কল্যাণ পাল, ডা. পবন কুমার দত্ত ও বলাই কুমার শীল। নির্বাচনে সকলের উপস্থিতি ও নির্বাচন কমিশনারদের সুষ্ঠু পরিচালনায় মাস্টার অশোক কুমার নাথকে সভাপতি ও নয়ন চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়াও সভার ১ম পর্বে বিনা প্রতিদদ্বিতায় স্বপন কুমার চৌধুরীকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











