হাজি আবদুল মজিদ

| বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:৩২ পূর্বাহ্ণ

ঝাউতলা, জামালখান, কদম মোবারক, রহমতগঞ্জ ও আন্দরকিল্লা মহল্লা সমিতির সহসভাপতি হাজি আবদুল মজিদ (৭১) গতকাল মঙ্গলবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন বাদ এশা কদম মোবারক জামে মসজিদে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, হাজি আবদুল মজিদ ছিলেন ব্যবসায়ী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য এবং জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর সাবেক সহসভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল হযরত সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.)’র ৬৭তম ওরস মোবারক
পরবর্তী নিবন্ধআজ সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী