সড়কের শৃঙ্খলা রক্ষায় পরিবহন শ্রমিকরা ভূমিকা রাখতে পারে

ঈদ বোনাস বিতরণে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামটি বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন সংগঠনের পক্ষে সদস্যদের ঈদ বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সড়কের শৃঙ্খলা রক্ষায় পরিবহন শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যত্রতত্র গাড়ি পার্কিং না করার নির্দেশ দিয়ে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা যাতে কর্মকালীন নির্দিষ্ট পোশাক পরিধান করতে পারে সেই ব্যবস্থা মালিকদের করতে হবে। গত মঙ্গলবার সকালে রাউজান জলিল নগর বাস স্টেশনে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ।

সাধারণ সম্পাদক খোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন, চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিক নেতা নুরুল আলম, কানু মজুমদার, আবু বক্কর প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের ১ হাজার ২শত শ্রমিককে মোট ১৪ লাখ ৪০ হাজার টাকা ঈদের বোনাস দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান