সৎসঙ্গ আশ্রমে স্মরণসভা

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

দেওয়াজী পুকুর লেইনস্থ অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মিহির কান্তি শীলের স্মরণসভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভাপতিত্ব করেন অখণ্ড মণ্ডলীর সহ–সভাপতি ঝুমুর বৈদ্য। প্রণব কুমার দাশের সঞ্চালনায় প্রয়াতের স্মরণে শোকবই উন্মোচন করেন চবির জামাল নজরুল ইসলাম রিচার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।

বক্তব্য দেন, নানুপুর লায়লা–কবির কলেজের অধ্যাপক পংকজ দেব অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কল্যাণ নাথ, নগেন্দ্রনাথ মহাজন, রনজিত কুমার নাথ, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, স্থপতি সঞ্জিব বড়ুয়া, প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, উত্তম শর্মা, অজিত কুমার শীল, মনতোষ মজুমদার, অধ্যাপক সুভাষ নাথ, প্রয়াতের পুত্র অজয় শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ আলম
পরবর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল