সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী সচিব (এপিএস) ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়ার মাতা মোছাম্মৎ নাজমুন নাহার রবিবার (২১ জুন) বিকাল ৩টায় নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার বাদে এশা বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন মোহাম্মদ নগর বায়তুন নূর জামে মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাতেই মরহুমার মরদেহ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে জিয়াউর রহমান জিয়ার মাতার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এক শোকবার্তায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মোছাম্মৎ নাজমুন নাহার একজন অত্যন্ত পরহেজগার ও পরোপকারী নারী ছিলেন। তাঁর সদালাপী ও মার্জিত ব্যবহারের কারণে তিনি প্রতিবেশীদের মাঝে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। তাঁর এই অবর্তমানে পরিবার ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।
এছাড়া পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি এস এম আবু মনসুর। প্রেস বিজ্ঞপ্তি।










