প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাজিনাস হাসপাতালের প্রতিবাদ

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা’ শিরোনামে গত ১৯ জুন দৈনিক আজাদীতে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাজিনাস হাসপাতাল কতৃপক্ষ।

এতে দাবি করা হয়েছে, ভর্তির সময় থেকেই উক্ত নবজাতকের বাম হাতে ফোলা ও অন্যান্য শারীরিক জটিলতা বিদ্যমান ছিল, যা পূর্ববর্তী হাসপাতাল থেকেই ছিল এবং তা যথাযথভাবে নথিভুক্ত ও অভিভাবককে অবহিত করা হয়। বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা প্রদান করা হয় উল্লেখ করে বলা হয়, রোগীর অবস্থার অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়।

প্রতিবেদকের বক্তব্য : নালিশী মামলার আরজি অনুযায়ী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজের কোনো বক্তব্য যুক্ত করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমানের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধক্রেতার ছদ্মবেশে দোকানিকে ব্যস্ত রাখে তিন চোর, নগদ টাকা ও মোবাইল লুট