স্বাধীনতার পাখি

মাসুম হাসান | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

দাসত্বেরই মুছতে গ্লানি

কে শোনালেন অভয়বাণী?

অগ্নিঝরা ৭ মার্চে –

কে সে দিলো স্বাধীনতার ডাক?

টগবগে খুন দামাল ছেলে

বুকে ক্রোধের আগুন জ্বেলে

কার ইশারায় একাত্তরে –

ছাড়লো বাঘের হাঁক?

দুঃসাহসী কোন সে নেতা

দেশমাতারই ঘুচতে ব্যথা –

পাক শাসনের বুকে কাঁপন

তুলল পাকাপাকি?

সূর্যতরুণ বিপ্লবী প্রাণ

চিত্তে ছিল দেশেরই টান

মুজিব – মুজিব শেখ মুজিবুর –

স্বাধীনতার পাখি।

পূর্ববর্তী নিবন্ধ‘ স্বপ্ন স্বাধীনতা’
পরবর্তী নিবন্ধস্বাধীনতার গান