নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– মো. আনোয়ার হোসেন (২২) ও মো. হাসান (২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, স্টেশন রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় সিএমপি অধ্যাদেশের আওতায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।














