রাউজানের উরকিরচর ইউনিয়নের মীরাপাড়া গ্রামের সমাজ সেবক সৈয়দ এমদাদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল তিনি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। রাতে তাকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। মরহুম এমদাদুল ইসলাম মীর বাড়ীর মৃত সৈয়দ মোস্তাফিজুর রহমান মুন্সির পুত্র। প্রেস বিজ্ঞপ্তি।












