সুর পঞ্চম

স্বরূপ সুপান্থ | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

তুমি দিয়েছিলে পাখার বিস্তার

আমিও দিয়েছিলাম হাওয়া,

সেভাবে নড়িলে গাছ

হাওয়া থাকে কী ভাবে একা!

যেভাবে ডেকেছো নেড়েচেড়ে

কিভাবে আমিও যে গিয়েছি

মৃগনাভি কস্তুরী সন্ধানে

বলেছি বহুবার শোনাও যদি কিছু গান

সুর পঞ্চমে যেন ভাসতে পারি

এভাবে বিহ্বল সেই প্রজাপতি নৃত্যে

সীমাহীন অসীমে দিয়েছো তুমি ধোঁকা

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধসুর