হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব (রাঃ) চুনতী প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ১১ রবিউল আউয়াল ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ১২ সেপ্টেম্বর সমাপ্ত হবে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা মতোয়াল্লী কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উপকমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এবং বিভিন্ন কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। মুতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফিজুল হক নিজামী। বক্তব্য রাখেন অধ্যক্ষ ফারুক হোসেন, শাহজাদা তৈয়বুল হক বেলার, মোহাম্মদ আনোয়ারুল হক, মাহমুদুর রহমান, মোহাম্মদ মুস্তাফা, রিদওয়ানুল হক এরফান, মোহাম্মদ মুশতাক, কাজী মোহাম্মদ সৈয়দ, মাওলানা ইউনুছ, মাস্টার আবদুস সালাম, আব্দুল কাদের, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, অ্যাড. মিনহাজুল আবরার, মোহাম্মদ সরোয়ার, মাস্টার আব্দুল গফুর, এমডি জুনায়েদ চৌধুরী, মোহাম্মদ নুরুল আলম, ইলিয়াস আজাদ, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ ইসমাইল হুসাইন, মুহাম্মদ শাহেদুল আনোয়ার সাদ, মোহাম্মদ নাসির উদ্দিন, কাজী অধ্যক্ষ মোহাম্মদ মুজাহেরুল কাদের প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাফর সাদেক ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।











