‘সীতাকুণ্ড বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন চালিয়ে গেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। মানবিক বাংলাদেশ গঠনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মিশন–ভিশন বাস্তবায়ন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।’
গতকাল শনিবার উপজেলার কুমিরা, সোনাইছড়ি, বাঁশবাড়ীয়া এবং বাড়বকুণ্ড ইউনিয়নে আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে অনুষ্ঠিত সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম–মহাসচিব আসলাম চৌধুরী।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেটি কারো কাম্য নয়। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটি কখনও সংঘাতে রূপ নেয়াটা উচিত নয়। অতীতের ন্যায় সবাইকে আবারও একযোগে কাজ করতে হবে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তৃতীয়পক্ষ সুযোগ নিবে। সেই সাথে দেশের অগ্রযাত্রা উন্নতিতেও বিরূপ প্রভাব পড়বে। খুব সহসাই সবাইকে এক কাতারে এনে দলীয় কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম–আহ্বায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, যুগ্ম–সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরউদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, মো. রবিউল হক, নাজিমউদ্দৌলা, গিয়াসুল মাহমুদ চৌধুরী তসলিম, আজিজুর রহমান, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, বশর, ইদ্রিস মিয়া, আওরঙ্গজেব মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












