সংস্কার কাজ শেষে লাঘব হবে ৩শ পরিবারের যাতায়াত কষ্ট

সড়ক নির্মাণ কাজের উদ্বোধনে এমপি জসীম

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশের কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর ৯ নম্বর ওয়ার্ডের হাজী সফিয়র রহমান বাড়ি অভিমুখে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। গত শুক্রবার প্রায় ৫শ মিটার দূরত্বের সড়কটি ব্রিক সলিং কাজের উদ্বোধনকালে তিনি বলেন, কাঁচা সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ৩ শতাধিক পরিবারের সদস্যদের। কোন জন প্রতিনিধি সড়কটি সংস্কারে এগিয়ে আসেনি এতদিন। দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চিত্র। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রমিজ উদ্দীন, আবু ছৈয়দ প্রমুখ। একইদিন তিনি স্থানীয় মসজিদে অনুদান প্রদানসহ আরো কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ নিরসনে এই সড়কটি ব্রিক সলিং করে দেয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধআছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঐক্যবদ্ধ বিএনপিতে ফাটল কাম্য নয়