সিএসইতে লেনদেন ৪৮.৭৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৮.৭৩ কোটি টাকা। ২,৯৯৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫১৫.২২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৯.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচকর ০.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৭.১৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ ৩১.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৬৬৭.০৫। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫২,৪৭০.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৪৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, দাম কমেছে ৯১টি আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধএক যুগ পর ওয়ারফেজের নতুন অ্যালবাম, প্রথম গান ‘গিরগিটি’
পরবর্তী নিবন্ধচীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত, শি জিনপিংয়ের শোক