চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৬.২২ কোটি টাকা। ১,৩৩৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১০৪.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৮৯.৬৬ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১১.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৭.৯৭ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ৭৭৮.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৮.১৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৫৬৭.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,০১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, দাম কমেছে ৮৭ টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।








