সিএসইতে লেনদেন ১০৫.২৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০৫.২৬ কোটি টাকা। ২,৭৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৭ কোটি শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১১১.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৬২৪.১৩ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৪.২৩ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৪.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৮.৭৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১০.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৩৯৫.৬৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৯,১৭৮.৬৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, দাম কমেছে ১৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষা স্থগিত, ফিরতে হবে দেশে
পরবর্তী নিবন্ধসৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প