বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি দিবস মহান মে দিবস উদ্যাপন করা হবে। ১ মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং ঐ দিন বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সকল রুটে সকল ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে মে দিবসের সমাবেশে আগত লাল পাতাকাবাহী গাড়িকে বাধা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। সকল ৯টায় সিআরবি শিরীষতলা চত্বরে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেড়ারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। সমাবেশ শেষে লাল পাতাকার মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ফেডারেশনের ৪৪ নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির মে দিবস উদ্যাপন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে সভায় বৃহত্তর চট্টগ্রামের ফেড়ারেশনভূক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ, মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটি সদস্য সচিব মো. আজম চৌধুরী, আবুল খায়ের, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, খোরশেদ আলম, মো. ইলিয়াছ, মো. ইউসুফ, মো. শফি, শাহ আলম হাওলাদার, হারুনুর রশিদ, আলাউদ্দিন ফারুক, আমিরুল ইসলাম, মো. একরাম, কামরুজ্জামান আজিজ, নুর হোসেন, নজরুল ইসলাম, তাজুল ইসলাম, জাকির হোসেন, মধু সরকার, মো. রবিন, দৌলত মিঞা, মো. আলী, জাবেদুল হক, খলিলুর রহমান, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













