সিআরবি বাঁচাও, চট্টগ্রাম বাঁচাও

গণসংহতি আন্দোলন মহানগরের সমাবেশ

| মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সিআরবি বাঁচাও, চট্টগ্রাম বাঁচাও’ স্লোগানে হেরিটেজ সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে গণসংহতি আন্দোলন (জিএসএ) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরু। সঞ্চালনা করেন নির্বাহী সমন্বয়কারী মো. মোরশেদুল আলম।

সমাবেশে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান, সিআরবি রক্ষা মঞ্চের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান খান, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদ শিমুল, ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, গণসংহতি আন্দোলন মহানগরের সাবেক সদস্য সচিব মিজানুর রহীম চৌধুরী, উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোহাম্মদ ওসমান, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রকাশ মজুমদার, মো. জাহেদ হাসান, ফয়সাল উদ্দিন নয়ন, মোজাফফর আহমদ, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, পরিবেশ সংগঠক সোহেল উদ দোজা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি ডা. অপূর্ব নাথ, চট্টগ্রাম হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের মো. ইসহাক, ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য রনি ইসলাম, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সদস্য শুভষীশ ভট্টাচার্য, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শ্রীধাম শীল, ছাত্র ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ তাহমিদুল ইসলাম তামিম, শওকত ওসমান তৌকির, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় আবিদ শাহরিয়ার, সাজিদ সামির চৌধুরী ও জাওয়াদুর রশিদ ওয়াসি, মুশফিকুর রহীম, রেজাউল করিম, শাকিব মাহাতাব রামি প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি ধ্বংস করে কোনো হাসপাতাল নির্মাণ চলবে না। হেরিটেজ এলাকায় বেসরকারি হাসপাতালসহ কোনো ধরনের বাণিজ্যিক স্থাপনা চট্টগ্রামবাসী মেনে নেবে না। হাসপাতাল নির্মাণের প্রয়োজন হলে পাহাড়তলীর পরিত্যক্ত হাজি ক্যাম্প, কুমিরার টিবি হাসপাতাল এলাকা অথবা চট্টগ্রাম দক্ষিণ জেলার উপযুক্ত স্থানে তা করা যেতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞান অর্জনে অধ্যয়ন, গবেষণা ও ব্যাপক পড়ালেখার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচবিতে ক্যারিয়ার সামিট কানেক্ট