সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে বাউবির নতুন শিক্ষার্থীদের বরণ

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমন্বয়কারী মো. মনছুর আলম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজি জাকির হোসেন, উদ্বোধক ছিলেন সমাজসেবক রিমা আকতার, আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মো. পারভেজ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ ঈসান ও মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. ফরহাদ হোসেন, সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী পারভীন ও কথা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই চট্টগ্রাম অঞ্চলের সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, বোরহান উদ্দিন, কিবরিয়া মিজান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক রাসেল, পাঠাগার সম্পাদক ওমর ফারুক, ওয়াহিদুল আলম, বিএ বিএসএস বিষয়ক সম্পাদক মো. মেহেরাজ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল, সহ ক্রীড়া সম্পাদক রুবেল, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শুক্লা, সদস্য হাফেজ ও সাগর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বেতাগী মাদ্রাসায় ইমামে রাব্বানী স্মরণে সভা
পরবর্তী নিবন্ধপলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি