সাতকানিয়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন এ জে খাঁন ফাউন্ডেশন। মানবিক সহায়তা ও পরিবেশের ভারসাম্য রক্ষার অংশ হিসেবে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর মাহালিয়া ওয়ার্ডে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান সবুজের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবিক কাজ। এ জে খাঁন ফাউন্ডেশন যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার পরিবেশ রক্ষা এবং মানবিক সহায়তার এই ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, অতিথিরা সেই আশাবাদ ব্যক্ত করেন।
উত্তর সাতকানিয়ার সাবেক বিএনপি নেতা বেলাল খান সম্রাটের সভাপতিত্বে এবং বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ মিয়া। কর্মসূচিতে চাল পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় উপকারভোগীরা। এ সময় তারা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান সবুজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে তাকে বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, মুছা সিকদার, খোকন কান্তি দাশ, লোকমান, নিশান, ফারুক, মহিউদ্দিন, এনাম। প্রেস বিজ্ঞপ্তি।









