সাতকানিয়ায় ভর্তুকি মূল্যে শাক সবজি বিক্রি করছে জামায়াত

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ভর্তুকি মূল্যে শাক–সবজি বিক্রি করছে জামায়াত নেতা কর্মীরা। গত বৃহস্পতিবার এওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এওচিয়ার টেক এলাকায় শাক–সবজি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন।

এওচিয়ার ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ–সভাপতি ডা. জাফর উল্লাহ, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ চৌধুরী, নাছির উদ্দিন, মুহাম্মদ কাশেম, আবু সৈয়দ, আবদুর রহিম, মো. ইউনুস। প্রধান অতিথি বলেন, মানবতার সেবায় জামায়াত ভর্তুকি মূল্যে শাক–সবজি বিক্রি শুরু করেছে। প্রাথমিক ভাবে এওচিয়ায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম চালু করা হবে। বাজারে শাক–সবজির মূল্য না কমা পর্যন্ত ভর্তুকি মূল্যে বিক্রি করবে জামায়াত।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসিতে কম্পিউটার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে দোয়া মাহফিল