সাউদার্ন ইউনিভার্সিটির বিজনেস প্রিমিয়ার লিগ সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস প্রিমিয়ার লিগ সিজন–৩ এ চ্যাম্পিয়ন হয়েছে একাউন্টিং এভেঞ্জারস। গত ১৬ ফেব্রুয়ারি রাতে সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমপ্লেক্স মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৯ উইকেটে এইচটিএম টেম্পেস্টকে পরাজিত করে। আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ আদনানের সঞ্চালনায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের হেড ড. মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক তাসনিম ইসলাম ও সহকারি পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্‌ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে শিকলবাহা ও হালদার জয়
পরবর্তী নিবন্ধনামিবিয়াকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে পাকিস্তান