সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ৮১তম সভা

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশএর ৮১তম ট্রাস্টি বোর্ডের সভা গত শনিবার বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাউদার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য আবদুস সালাম (মীর), মামুন সালাম, প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান এবং অধ্যাপক ড. সালেহ জহুর (আমন্ত্রিত)

সভার কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন অধ্যাপক সরওয়ার জাহান। মূল আলোচনায় গত ৮০তম সভার গৃহীত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, ৪১তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী অনুমোদন, ৪১ ও ৪২ তম অর্থ কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন, অডিট রিপোর্ট ২০২৪২০২৫ উপস্থাপন, সিন্ডিকেট কমিটি সভা সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও দুইটি নতুন ভবন নির্মাণ এবং ২০২৫২০২৬ অর্থ বছরের বাজেট পাস হয়। বিভিন্ন বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি এবং এনরোলমেন্ট বৃদ্ধি হওয়ায় বোর্ড সন্তোষ প্রকাশ করে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধতারা ভরা রাতে তোমার কথা মনে পড়ে
পরবর্তী নিবন্ধআজাদীর পরিচালনা সম্পাদকের সাথে উত্তর জেলা এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ