দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আলহাজ এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ এশা মরহুমের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব, চবি আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান ও পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আল–ক্বাদেরী। মরহুমের পুত্র সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী মিলাদ ও দোয়া মাহফিলে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












