সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের মতবিনিময় সভা

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

হযরত শাহ সুফি আমানত খাঁন (রহ.) দরবার শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়তীয়া শরীফে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের উদ্যোগে আজ ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠেয় সুফীবাদী সুন্নি মহাসমাবেশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাহ সুফি আমানত খাঁন (রহ.) ও খানকায়ে আমানতীয়া বেলায়তীয়া শরীফের সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতী (মা.জি..)। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ আবু আজম, এডভোকেট এ ডি এম আরুছ, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন খান মামুন, মাওলানা মুহাম্মদ এনাম রেযা আল কাদেরী, মাওলানা ফরিদুল আলম রেজভী, মুহাম্মদ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ রবিউল হোসেন, মাওলানা জিয়া উদ্দিন নঈম, মুহাম্মদ আরিফুল ইসলাম রুবেল প্রমুখ। মতবিনিময় সভায় শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতী (মা.জি..) বলেন, সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের উদ্যোগে সুফীবাদী সুন্নি মহাসমাশে সমাবেশে দলমত নির্বিশেষে সকলের একান্ত উপস্থিতি কামনা করি। কেননা প্রত্যেক সুন্নি মুসলমানদের সুফীবাদী সুন্নি সমাবেশে উপস্থিত থাকা ঈমানী দায়িত্ব ও কর্তব্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুফি-সাধক ও ওলি-আউলিয়াদের মাধ্যমেই এদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল
পরবর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সামাজিক বয়কটের ডাক