‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদে’ এ শ্লোগানে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়িতে বির্তক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই সকুল রানার্সআপ হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, দুদকের উপসহকারী পরিচালক সরোয়ার আলম,ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সিকদার। এ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। আয়েজকরা জানান, জেলা সদরের ৮টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।









