সুফি-সাধক ও ওলি-আউলিয়াদের মাধ্যমেই এদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল

আনোয়ারায় কানু শাহ্‌ (রা.)’র ওরশে বক্তারা

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফে আঞ্জুমানে পাক পঞ্চতন শাহ আলী রজা (রা.) কমিটির ব্যবস্থাপনায় বড় মিঞা রশিদ মঞ্জিলে শাহ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রাঃ)’র নির্দেশিত আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলী নগর দরবার শরীফের বড় মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি..)। এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামা’তের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য আনোয়ারা ওষখাইন শাহ আলী রজা (রা.) আলিম মাদ্রাসার মহাপরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের ছাঁদ মিয়া (মা.জি..), শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিঞা (মা.জি..)। সভাপতির বক্তব্য প্রদানকালে শাহসুফি পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি..) বলেন, বাংলাদেশে সুফিবাদের অনুসারীদের সংখ্যাও বিপুল। সুফিসাধক ও ওলিআউলিয়াদের মাধ্যমেই মূলত এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল। মাজারগুলো তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের স্থান। সুফিবাদের অনুসারীদের কাছে মাজার কোনো পূজার জায়গা নয়, বরং আল্লাহর ইবাদত, জিকির ও আধ্যাত্মিক সাধনার একটি পবিত্র কেন্দ্র। তাই সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট না করে মাজার রক্ষায় বর্তমান সরকার ও দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে। পরিশেষে, মিলাদ, কেয়াম, তাবারুক বিতরণ করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যান আত্মসাতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের মতবিনিময় সভা