বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় তিনি বলেন,দারিদ্র্য বিমোচনে ও দেশের দুস্থ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে গরিব ও দুস্থ মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন দক্ষিণজেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিদেশে পলাতক সব অপরাধীকেই দেশে ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবা বিষয়ে সেমিনার