প্রিমিয়ার ভার্সিটিতে বৈশ্বিক স্বাস্থ্যসেবা বিষয়ে সেমিনার

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের (আইআরপি) আয়োজনে ‘সাজিদান রাফসান অ্যান্ড দ্য ফিউচার অব গ্লোবাল হেলথকেয়ার: ফ্রম ক্যান্সার জিনোমিঙ অ্যান্ড কম্পিউটেশনাল মেডিসিন টু ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্ট মেডটেক অ্যান্ড নেক্সটজেনারেশন বায়োমেডিকেল সিস্টেমস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর জিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর বক্তব্যে আধুনিক স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রযুক্তির সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। মূল বক্তা ছিলেন সাজিদান রাফসান। তিনি একজন ক্যান্সার তথ্য গবেষক, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বৈশ্বিক স্বাস্থ্য উদ্ভাবক এবং সামাজিক উদ্যোক্তা। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের (আইআরপি) ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরপির সহকারী পরিচালক সামিনা আলম। সেমিনারে ক্যান্সার,কম্পিউটেশনাল মেডিসিন, বুদ্ধিমান চিকিৎসা প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের বায়োমেডিকেল সিস্টেমসহ বৈশ্বিক স্বাস্থ্যসেবার বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধ৬০০ নারী শিক্ষার্থী পাচ্ছেন বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ